প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী  বৈঠক

Aug 6, 2026 - 16:13
 0  10
প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী  বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর প্রধানমন্ত্রীর দপ্তরে যান শিক্ষামন্ত্রী।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্কুল-কলেজের একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়ের উদ্বোধন এবং বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টিও এজেন্ডাভুক্ত রয়েছে।


বৈঠকে শিক্ষকদের বিভিন্ন বিষয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তা ছাড়া শিক্ষকদের বদলি, অবসর ও কল্যাণ ট্রাস্টের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর পরবর্তী ধাপের কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।

  বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত  ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।